আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রবিউল আলম বলেন, হাইওয়ে ইম্প্রুভমেন্ট ফেস ওয়ানের আওতায় ২৬ দশমিক ২১ কিলোমিটার চার লেনে প্রশস্তকরণ প্রকল্পটির পিপিপি অনুমোদিত হয়েছে। এর কাজ শুরু হতে চলেছে। ২০২৯ সালের মধ্যে এটি সমাপ্তি হবে।
তিনি আরও বলেন, এর মধ্যে ২ দশমিক ৬ কিলোমিটার ফ্লাইওভার রয়েছে। অবশিষ্ট যে অংশ প্রায় ৪৮ কিলোমিটারের সেটির ফিজিবিলিটি স্টাডি চলমান। জাইকার সঙ্গে অর্থায়নের জন্য আলোচনা চলছে। এই মহাসড়কের বাকি অংশ চার লেনে উন্নীত করার জন্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো।