প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড নিয়ে বলেছেন, আমরা ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিবো। এটা পর্যায়ক্রমে দিবো। একেবারে দেওয়া সম্ভব না। প্রতিটা পরিবারের ডাটা সংগ্রহ করে দেবো। ধীরে ধীরে বাজেট তৈরি করবো এবং কার্ডের সংখ্যা বাড়াবো। আমরা যেসব হিসাব-নিকাশ করেছি তাতে বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই।
এরপর হাসনাতকে তিনি বলেন, আপনি নিজেও সাক্ষী। আপনার নির্বাচনী এলাকায় মহিলারা ঘিরে ধরেছিল ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য। আপনি উত্তরে বলেছেন, সরকার যখন দেওয়া শুরু করবে আপনি চেষ্টা করবেন তাদের ফ্যামিলি কার্ড সরবরাহ করার জন্য।