হামে প্রাণ ঝরল আরও ১২ শিশুর

সারাদেশে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত এবং এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫২৪ জনেরও বেশি শিশু। 
 

আজ বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ৫২ দিনে দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৬ জনে। এর মধ্যে ২৬৮ জনই মারা গেছে উপসর্গ নিয়ে, আর হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৬ জনের।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সাতজনই শিশু। এর মধ্যে পাঁচজন মারা গেছে উপসর্গ নিয়ে এবং দুজন হামে আক্রান্ত হয়ে। এই সময়ে দেশের আট বিভাগে আরও ১ হাজার ৫৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন করে শনাক্ত হওয়া ৩৭৩ জনের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের খবর পাওয়া গেছে সিলেট বিভাগে (১৮২ জন), এর পরেই রয়েছে ঢাকা বিভাগ (১২২ জন)।

তবে কিছুটা স্বস্তির খবর হলো, গত ২৪ ঘণ্টায় ৮৫৫ শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ পর্যন্ত সব মিলিয়ে দেশে ৪৪ হাজার ২৬০ জন এই রোগের চিকিৎসা নিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.