জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, গণভোট রায় বাস্তবায়ন ও জুলাই সনদের সঙ্গে সরকার ছলচাতুরি করছে। আজ শনিবার (৯ মে) সকালে রাজধানীর একটি হোটেলে সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে বিএনপি গণভোটের পক্ষে প্রচার চালালেও ক্ষমতায় আসার পর বিরোধীতা করছে।
তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইয়ে আলোচনার পাশাপাশি শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
তবে এতে সরকারের ইতিবাচক সাড়া না পেলে প্রয়োজনে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলেও হুঁশিয়ার করেন এনসিপির আহ্বায়ক।