হজ পালনে সৌদি আরব গেছেন সেনাবাহিনী প্রধান

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শুক্রবার সস্ত্রীক সৌদি আরব গেছেন।

সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে তিনি সৌদি আরব সফর করছেন।

সফরকালে, তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। হজ পালন শেষে আগামী ১ জুন  তার দেশে ফেরার কথা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.