যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ অবসানের চুক্তি অগ্রগতিকে স্বাগত স্টারমারের

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী  কেয়ার স্টারমার  ইরান যুদ্ধ অবসানে চুক্তির পথে হওয়া ‘অগ্রগতিকে’ স্বাগত জানিয়েছেন।

এর আগে মার্কিন কর্মকর্তারা জানান, এ বিষয়ে একটি চুক্তির ঘোষণা দিনের পরবর্তী সময়ে আসতে পারে।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আজ রোববার  সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে স্টারমার বলেন, ‘এই মুহূর্তকে কাজে লাগাতে ও একটি দীর্ঘমেয়াদি কূটনৈতিক সমাধান অর্জনে আমরা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করব।’

Leave A Reply

Your email address will not be published.