হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ সময় হেলিকপ্টারে দুজন ক্রু ছিলেন। তাদের উদ্ধার করা হয়েছে।আজ মঙ্গলবার ( ৯ জুন) হেলিকপ্টার বিধ্বস্তের তথ্য জানা গেছে। সোমবার বিধ্বস্ত হেলিকপ্টারের দুই ক্রুকে নিরাপদভাবেই উদ্ধার করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা কেমন আছে তা স্পষ্ট জানা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে নিউইয়র্ক টাইমস বলেছে, অ্যাপাচি হেলিকপ্টারটি গুলি করে ভূপাতিত করা হয়েছে, নাকি এটি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে অথবা অন্য কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে কি না, সেটি এখনো জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস এবং সেনাবাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্ট্রাল কমান্ড এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

রোববার রাত থেকে দখলদার ইসরাইল ও ইরানের মধ্যে নতুন করে আবারও সংঘাত শুরু হয়েছিল। এ সময় উভয় পক্ষ মিসাইল ও পালটা মিসাইল হামলা চালায়। এর মধ্যেই হরমুজে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটল।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরান প্রায় ৩০টি রিপার ড্রোন গুলি করে নামিয়েছে। কয়েকটি যুদ্ধবিমানও ধ্বংস হয়েছে। তবে তিন মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো অ্যাপাচে হেলিকপ্টার ধ্বংস হলো।সূত্র: নিউইয়র্ক টাইমস

Leave A Reply

Your email address will not be published.