রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার তা পরিবর্তন করা হলো। এখন থেকে সন্ধ্যা ৭ টার পরিবর্তে সকাল ১১ টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট।আজ বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন, আজ থেকে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে।

এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী এবং জ্বালানি মন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

এর আগে ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছিল বিদ্যুৎ বিভাগ। তবে ঈদের পর আবারও সন্ধ্যা ৭টায় দোকান-ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল যথারীতি বন্ধ রাখা হয়।

Leave A Reply

Your email address will not be published.