আজ বৃহস্পতিবার (২৫ জুন) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড-এর দাম ১.৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭২.৫০ ডলারের নিচে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI)-এর দাম ১.৪ শতাংশ কমে প্রায় ৬৯.৪০ ডলারে দাঁড়ায়।
সংঘাতের শুরুতে ইরানের বিধিনিষেধের কারণে তিন মাসেরও বেশি সময় ধরে পারস্য উপসাগরে আটকে থাকা এসব জাহাজের বেশিরভাগই অ-ইরানি ট্যাংকার। বহনকৃত তেলের বড় অংশ আগামী আগস্টের শুরুতে এশিয়ার বিভিন্ন দেশে পৌঁছানোর কথা রয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় দেশগুলোর বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি করা হয়।
তবে তেলের দাম কমলেও নিরাপত্তা ঝুঁকি পুরোপুরি কাটেনি। ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কর্প নেভি বৃহস্পতিবার সতর্ক করে জানিয়েছে, তেহরানের নির্ধারিত রুট অনুসরণ করেই হরমুজ প্রণালি অতিক্রম করতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, ট্যাংকার চলাচল স্বাভাবিক হওয়ার লক্ষণ দেখা গেলেও সামরিক ও রাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকায় উপসাগরীয় অঞ্চলের জ্বালানি সরবরাহ এখনো ঝুঁকিমুক্ত নয়।
সূত্র: আনাদোলু এজেন্সি