ঢাকায় নতুন কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ

কমিশনার ও ডিসি পদে নতুন করে নিয়োগ দিয়েছে সরকার। ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া। একইসঙ্গে সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।আজ রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট জেলার নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসান। অন্যদিকে কুমিল্লার নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তার।এর আগে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে পদ থেকে প্রত্যাহার করা হয়। এরপর থেকে পদটি শূন্য ছিল।

Leave A Reply

Your email address will not be published.