৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবার মোট ১ হাজার ৫২১ জন প্রার্থীকে বিভিন্ন পদে সুপারিশ করা হয়েছে।

আজ রোববার (২৮ জুন) বিকেলে প্রকাশিত ফলাফলে পিএসসি জানায়, ক্যাডার পদে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে মাত্র ৯ দিনের মধ্যেই ফল প্রকাশ করে রেকর্ড গড়ে পিএসসি।

পরবর্তীতে ২০২৫ সালের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চলতি বছরের ৭ এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হলে সাময়িকভাবে উত্তীর্ণ হন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে ১ হাজার ৫২১ জনকে বিভিন্ন পদে সুপারিশ করা হয়েছে।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জন নিয়োগের সুযোগ রাখা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.