আজ মঙ্গলবার (৩০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এই নিষেধাজ্ঞা ও নির্দেশনা জারি করেন।
পরীক্ষা চলাকালীন প্রতিদিন সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের (দুই শত গজ) মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া অন্য যেকোনো ব্যক্তির প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
আগামী ২ জুলাই পরীক্ষার প্রথম দিন থেকে শুরু করে পরীক্ষা চলাকালীন পুরো সময় জুড়ে এই আদেশ কার্যকর থাকবে।
ডিএমপি কর্তৃপক্ষ এই আদেশ কঠোরভাবে মেনে চলতে এবং পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অযথা ভিড় না করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে।