আজ বুধবার (২২ জুলাই) সকাল থেকেই ডিএমআরসি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব স্টেশনে ট্রেন চলাচল ও প্রবেশ বন্ধের ঘোষণা দেয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি ভবন, প্রশাসনিক এলাকা এবং সংবেদনশীল স্থানে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে আরও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমআরসি জানিয়েছে, বন্ধ স্টেশনগুলোতে আপাতত যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার সুযোগ থাকবে না। তবে সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল চালু থাকবে এবং ট্রেনগুলো বন্ধ স্টেশনগুলোতে না থেমে চলাচল করবে।
মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার এবং যাত্রার আগে সর্বশেষ পরিষেবা সংক্রান্ত তথ্য দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে ধাপে ধাপে স্টেশনগুলো পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
উল্লেখ্য, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগে ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ পদযাত্রাকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই উত্তপ্ত মধ্য দিল্লি। হাজার হাজার আন্দোলনকারী রাস্তায় নেমে আসায় নিরাপত্তা জোরদার করতেই আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্র এনডিটিভি