আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়ল ভারত

রানের পাহাড় গড়ার ধারাবাহিকতায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড ভারতের। শনিবার (২৫ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে ২১৯ রানের বিশাল সংগ্রহ পায় তারা। এতেই অনন্য ইতিহাস রচনা করেছে টিম ইন্ডিয়া।

Ishan Kishan made a half-century, Zimbabwe vs India, 2nd T20I, Harare, July 25, 2026

আগের বিশ্বরেকর্ডটিও ছিল ভারতেরই দখলে—২০২৪ সালে ২৬ ম্যাচ খেলে তারা ৯ বার দুই শতাধিক রান করেছিল। তবে এবার মাত্র ২৩ ম্যাচেই সেই মাইলফলকে পৌঁছে নিজেদের রেকর্ড নতুন উচ্চতায় নিয়ে গেল ভারত। চলতি বছর ভারতের সামনে আরও বেশ কিছু ম্যাচ ও সিরিজ বাকি থাকায় বছর শেষে এই রেকর্ডটি আরও অনেকদূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের ২১৯ রানের জবাবে জিম্বাবুয়ে ১৭.৫ ওভারে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায়। ৯০ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেয় ভারত। ম্যাচসেরা ইশান কিশান ৪৪ বলে ৯ চার আর ২ ছক্কায় খেলেন ৮১ রানের ইনিংস। 

Leave A Reply

Your email address will not be published.