আজ মঙ্গলবার (২৮ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গ্রিনিচ মান সময় (GMT) সকাল ৮টা ৪৩ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪,০৪২.২৯ ডলারে নেমে আসে। একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচারও ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪,০৪২.৮০ ডলারে লেনদেন হয়। স্টোনএক্সের (StoneX) মার্কেট অ্যানালাইসিস বিভাগের প্রধান রোনা ও’কনেল বলেন, জুনের শেষ দিক থেকে প্রতি আউন্স ৪,০০০ ডলারের আশপাশে শক্ত সমর্থনের কারণে স্বর্ণের দাম খুব সীমিত পরিসরে ওঠানামা করছে। তাঁর মতে, এই দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার পর যেকোনো সময় দামে বড় ধরনের পরিবর্তন বা ‘ব্রেকআউট’ দেখা যেতে পারে।
সূত্র: রয়টার্স