মাইক্রোসফট জানিয়েছে, তাদের ক্লাউড সেবা অ্যাজিউর এবং এআই সহকারী কোপাইলট আগের তুলনায় অনেক বেশি ব্যবহার হচ্ছে। বর্তমানে মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট-এর অর্থ দিয়ে ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটির বেশি। এতে বোঝা যাচ্ছে, এআই খাতে কম্পানির বড় বিনিয়োগ থেকে আয় বাড়তে শুরু করেছে। এ খবর প্রকাশের পর মাইক্রোসফটের শেয়ারের দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে।
অন্যদিকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিক মেটা জানিয়েছে, আগামী প্রান্তিকে তাদের আয় বাজারের প্রত্যাশার চেয়ে কম হতে পারে। একই সঙ্গে এআই অবকাঠামো তৈরিতে বড় অঙ্কের অর্থ ব্যয় করায় কম্পানির হাতে থাকা নগদ অর্থও অনেক কমে গেছে। বিশ্লেষকদের মতে, মাইক্রোসফটের এআই সেবাগুলো থেকে আয় দ্রুত বাড়ছে। তবে মেটা এখনো এআই খাতে করা বড় বিনিয়োগের পূর্ণ সুফল পেতে শুরু করেনি। তাই দুই প্রতিষ্ঠানের শেয়ারের দামে ভিন্ন প্রভাব দেখা গেছে।