আলোচিত মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

একটি গণতান্ত্রিক সরকার চাইবে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে। কোথাও যদি সমস্যা মনে হয় প্রধানমন্ত্রীর , তিনি নিশ্চয়ই ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 

আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকার গঠনের ১৮০ দিন পর মন্ত্রিসভায় পরিবর্তন আসছে কি-না, এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ডা. জাহেদ বলেছেন, অপশন আছে (মন্ত্রিসভায় পরিবর্তনের)। কিন্তু আমি বলছি না, ১৮০ দিনের মধ্যে হুট করে অনেক কিছু হয়ে যাবে। এই মূল্যায়ন ধারাবাহিকভাবে চলবে… ১৮০ দিন না, দ্বিতীয় তৃতীয় বছর বা যেকোনো সময়।

তিনি আরও বলেন, ১৮০ দিনের পর মন্ত্রিসভার রদবদল গণমাধ্যমেই এসেছে। সরকারের দিক থেকে এ ধরনের কিছু বলা বা ইঙ্গিত করা হয়নি। ১৮০ দিন বা ৩৬৫ দিন, এটা ইস্যু না। প্রধানমন্ত্রী নিশ্চয়ই মন্ত্রণালয়ের পারফরম্যান্স মূল্যায়ন করবেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Leave A Reply

Your email address will not be published.