প্রাকৃতিক দুর্যোগের ওপর কারো নিয়ন্ত্রণ নেই। তবে বিকল্প উপায়ে পরিস্থিতি সামাল দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আজ সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। লোডশেডিংও কমে আসবে।
প্রতিমন্ত্রী বলেন, সংকট মোকাবেলায় বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের পরামর্শ নিচ্ছে সরকার। দেশীয় উৎপাদন রাতারাতি বাড়ানো অসম্ভব, দীর্ঘমেয়াদি সমাধানের পথে হাঁটছে মন্ত্রণালয়।
তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভুল নীতির কারণেই বর্তমান সংকট তৈরি হয়েছে।
যেকোনো সময় এ ধরনের সংকটের মুখোমুখি হতে হতো দেশকে। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘সংকটটি গ্রীষ্ম মৌসুমে শুরু হওয়ায় মানুষের ভোগান্তি বেড়েছে। এ জন্য আমরা দুঃখিত এবং মানুষের কাছে পুনরায় ক্ষমা চাচ্ছি।’