হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই

পেসার হাসান মাহমুদের বোলিং তোপে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৩ ওভারে ১৯৮ রানে অলআউট হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৫৫ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন হাসান।আজ বৃহস্পতিবার ডারউইনের মারার স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ৪৫ রানের সূচনার পর ৭৪ রানে চতুর্থ উইকেট হারায় অসিরা। এসময় অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিস হেডকে ২২ ও জেক ওয়েদারাল্ডকে ২৩ রানে আউট করেন হাসান।

অন্যপ্রান্তে মার্নাস লাবুশেনকে ১ রানে এবাদত হোসেন এবং ক্যামেরুন গ্রিনকে ১৩ রানে থামান তাসকিন আহমেদ।পঞ্চম উইকেটে ৫৫ রানের জুটিতে অস্ট্রেলিয়ার রান ১শ পার করেন স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি। ১৯ রান করা ক্যারিকে শিকার করে জুটি ভাঙেন এবাদত।

সাত নম্বরে নামা বো ওয়েবস্টারকে ১২ রানে থামান তাসকিন। এতে ১৫২ রানে ষষ্ঠ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

এরপর দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে শেষ ৪ উইকেট তুলে নেন হাসান। এতে ১৯৮ রানে গুটিয়ে যায় অসিরা।

এক আগলে লড়াই করার স্মিথকে ৭১ রানে, অধিনায়ক প্যাট কামিন্সকে ৯ রানে, মিচেল স্টার্ককে ১ রানে এবং নাথান লায়নকে ৭ রানে শিকার করেন হাসান। বল হাতে ১৭ ওভারে ৫৫ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি। ১৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে তৃতীয়বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করলেন হাসান।

বাংলাদেশের অন্য দুই পেসার তাসকিন ও এবাদত ২টি করে উইকেট নেন।

Leave A Reply

Your email address will not be published.