বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বৃটিশ হাইকমিশনার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানান এবং তাদের মধ্যে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে নিতে বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বৃটিশ হাইকমিশনারের সহকারী কেট ওয়ার্ড ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পিএস কাজী নজরুল ইসলাম, এপিএস জাহেদুল আলম।