ফেরদৌসী আহমেদের পদত্যাগপত্র গৃহীত : মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

আজ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সংসদ ভবনের ট্যানেলে সাংবাদিকদের বলেন, ‘সংরক্ষিত মহিলা আসন-২৩ এর সংসদ সদস্য আমার অফিসে এসে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংবিধানের বিধান মোতাবেক পদত্যাগ করা মাত্র তার এই আসনটি শূন্য হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা এটি গেজেট করার জন্য পাঠিয়েছি। গেজেট আসার পরেই অবিলম্বে তা নির্বাচন কমিশনকেও জানিয়ে দেওয়া হবে এবং আজ থেকেই এই পদত্যাগপত্র কার্যকর হবে।’

এদিকে আজ সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ফেরদৌসী আহমেদ পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ আসনটি শূন্য হয়েছে।’

সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী আজকের তারিখেই আসনটি শূন্য হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.