আগামীকাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ৪১তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগ, জানান দপ্তর সম্পাদক সাদিয়া আফরোজ।
১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করা হয়।
১৫ আগস্টে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগ ঢাকা মহানগর উত্তর শাখা বিভিন্ন কর্মসূচি পালন করবে। এই কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮ টায় সভাপতি সাবিনা আক্তার তুহিন, সাধারন সম্পাদক তাহেরা খাতুন লুৎফা, আলেয়া সরোয়ার ডেইজি, শামিমা রহমান, সাদিয়া আফরোজ সহ আরও নেতাকর্মীরা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবেন । সকাল ১০ টায় মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাতে বঙ্গবন্ধু এবং ১৫ আগস্টে নিহত তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।
দুপুর ১২ টায় দরিদ্রদের মাঝে খাবার বিতরণ (কাঙ্গালি ভোজ)।
বিকাল ৩ টায় শোক সভা ও আলোচনা সভা। দলীয় কার্যালয় ও ঢাকার নির্দিষ্ট কিছু স্পটে ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আলোকচিত্র প্রদর্শনী এবং বঙ্গবন্ধুর জীবনী ও রাজনৈতিক সংগ্রামের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।