ভারতে পালিয়ে থাকা মানবতাবিরোধী অপরাধী শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রত্যার্পণ অনুরোধ জানায় বাংলাদেশ। গতকাল বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান তারা এ অনুরোধ পর্যালোচনা করছেন।
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করায় হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড প্রদান করে।
ভারত এবারই প্রথমবার হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ অগ্রাহ্য করেছে, এমনটি নয়। এরআগেও তারা একই কাজ করেছে। ভবিষ্যতে তারা এমনটি করবে, যেহেতু বাংলাদেশে এখন একটি অন্তর্বর্তী সরকার রয়েছে।— বলেছে টেলিগ্রাফ ইন্ডিয়া।
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত অন্তর্ভুক্তি এবং গণতন্ত্রের কথার মাধ্যমে বলার চেষ্টা করছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের অধিকার রয়েছে।
এছাড়া হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে বলেও ভারত মনে করে করে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।