নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ইতালিতে পারিবারিক পুনর্মিলনের মাধ্যমে প্রবেশ করতে পারবেন শুধুমাত্র বৈধ স্ত্রী/স্বামী এবং নাবালক সন্তানরা। বাবা-মা, প্রাপ্তবয়স্ক সন্তান অথবা অন্যান্য পরিবারের সদস্যদের জন্য আর এই পথে ইতালিতে প্রবেশ করা সম্ভব হবে না। এছাড়াও পারিবারিক পুনর্মিলন ভিসার নুল্লাওস্তা প্রদানের সময়সীমা ৯০ দিন থেকে ১৫০ দিন পর্যন্ত করা হয়েছে।
তবে কর্মীর জন্য আবেদন জমা দেওয়ার পর ৩০ দিনের মধ্যে নুল্লাওস্তা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। আর প্রশিক্ষণ বা শিক্ষা কর্মসূচি শেষ করার পর ভিসার আবেদন জমা দেওয়ার সময়সীমা পরীক্ষামূলকভাবে ১ বছর করা হয়েছে, যা ২০২৭ সালের শেষ পর্যন্ত কার্যকর থাকবে। সেইসাথে ভিসা আবেদনে নিয়োগদাতার চাকরির নিশ্চয়তা-পত্রের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।