ভারতে ২৪ ঘণ্টার মধ্যে আঘাত হানবে ঘূর্ণিঝড় ডিটওয়াহ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝঢ় ডিটওয়াহ আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের তামিলনাড়ুতে আঘাত হানবে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে আজ শনিবার সকালে দেশটির আবহাওয়া বিভাগের (আইএমডি) বরাতে জানিয়েছে, ঘূর্ণিঝড়টি কারাইকাল থেকে ২২০ কিলোমিটার দূরে ছিল। এটি উত্তর তামিলনাড়ু-দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে।

 

ধারণা করা হচ্ছে কাল রোববার ভোরের আগে উপকূলীয় অঞ্চলে এটি আছড়ে পড়বে।

 

ডিটওয়াহর প্রভাবে ইতিমধ্যে শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশটিতে ৮০ জন নিহত ২০ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ভূমিধসের কারণে কয়েক জায়গায় বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বন্যার পানিতে তলিয়ে যাওয়া বাড়ির ছাড়া, গাছ ও অন্যান্য অবকাঠামোর ওপর আশ্রয় নেওয়া মানুষকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারীরা।

আগাম সতর্কতার অংশ হিসেবে তামিলনাড়ুতে ইন্ডিগো তাদের একাধিক ফ্লাইট বাতিল করেছে। এছাড়া গতকাল শুক্রবার রাতে রামআশ্রম-ওখা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়। সমুদ্রের ওপর তৈরি পাম্বন ব্রিজে ঝড়ো বাতাস বইয়ে যাওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণিঝড়টি থাকলেও এটির বড় কোনো প্রভাব বাংলাদেশের ওপর পড়বে না। ঘূর্ণিঝড়টি মূল আঘাত আসবে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায়।

 

এমএইচএস/ন্যাশনালনিউস২৪

Leave A Reply

Your email address will not be published.