খুলনায় ৮ দলের সমাবেশে প্রধান অতিথির ভাষণে এমন কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান।
এ সময় জামায়াত আমীর আরও বলেন, আমরা ৮ দলের বিজয় চাইনা, আমার বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমরা দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায় বিচার, অর্থনৈতিক স্বাধীনতা, তাবেদারি নয়- স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে চাই।
এর আগে দুপুর ১২ টায় পবিত্র অর্থসহ কুরআন তেল্ওায়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।
তিনি অভিযোগ করে বলেন, অনেক স্থানে আমাদের ব্যানার প্যানা পোস্টার ফেস্টুন ছিড়ে ফেলা হচ্ছে। তবে জনগন এখন আর পোস্টার দেখে ভোটের সিদ্ধান্ত নেয়না। তারা আমাদেরকে ভালোবেসে বুকের মধ্যে স্থান দিয়েছে।
আন্দোলনরত ৮ দলের ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথের লড়াই অব্যাহত থাকবে ঘোষনা দিয়ে তিনি বলেন, ইসলামি দলগুলোর মধ্যে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে এই ঐক্য আমাদেরকে জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে যাবে। প্রয়োজনে আরও একবার ৫ আগস্ট সংঘটিত হবে বলে হুশিয়ার করেন তিনি।-বাংলানিউজ