খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তিন বাহিনীর প্রধান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান।

আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) রাত ৯টার দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান  হাসপাতালে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পর হাসপাতাল ত্যাগ করেন তিনি।

এরপর নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান হাসপাতালে প্রবেশ করেন। কয়েক মিনিট পর হাসপাতাল থেকে বের হয়ে যান তিনি।

সর্বশেষ বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন হাসপাতালে প্রবেশ করেন।

Leave A Reply

Your email address will not be published.