নগরবাসীকে গৃহকর্মী নিয়োগে সতর্ক থাকার পরামর্শ দিলেন ডিএমপি কমিশনার

ঢাকা মহানগরীর বাসিন্দাদের গৃহকর্মী নিয়োগের সময় সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।  

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। কমিশনারের সতর্কবার্তা আসে সোমবার মোহাম্মদপুরে গৃহকর্মীর হাতে সংঘটিত চাঞ্চল্যকর জোড়াখুনের ঘটনায়। তিনি উল্লেখ করেছেন, পূর্বেও গৃহকর্মী পরিচয়ে প্রবেশ করে মূল্যবান জিনিস হাতিয়ে নেওয়া ও পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

কমিশনার জানিয়েছেন, গৃহকর্মী নিয়োগের আগে অবশ্যই তার জাতীয় পরিচয়পত্র, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এবং অন্তত দুইজন সনাক্তকারীর নাম-ঠিকানা সংগ্রহ করতে হবে। এছাড়া ভাড়াটিয়া নিবন্ধন ফর্ম যথাযথভাবে পূরণ ও তথ্য যাচাই-বাছাইয়ে পুলিশের সঙ্গে সহযোগিতা করতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

তিনি বলেন, “সচেতনতা এবং সঠিক তথ্য সংগ্রহই গৃহকর্মী দ্বারা সংঘটিত অপরাধ প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।”

Leave A Reply

Your email address will not be published.