ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের একাধিক শিক্ষককে ধাওয়া দিয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জোবায়েরসহ (যোবায়ের বিন নেছারী) একদল শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে তারা ক্যাম্পাসে এসেছে। তাদেরকে শিক্ষার্থীরা বয়কট করেছে। তারা এরই মধ্যে ক্যাম্পাসে অবাঞ্চিত। এরাই বলত, নির্বাচন ছাড়াই শেখ হাসিনার ৫ বছর রাখা হোক। জুলাইয়ে এ শিক্ষকরা শিক্ষার্থীদের ব্রাশফায়ারের কথা বলেছেন।
জিনাত হুদা বলেন, ঘটনার সঙ্গে সঙ্গেই আমরা প্রক্টরকে ফোন দিলেও তাকে পাইনি। আমরা এ বিষয়ে দ্রুতই উপাচার্য বরারব প্রতিবাদলিপি দিব। এদেরকে কেউ ডেকে এনেছে। আজকে যদি এভাবে শিক্ষকদের রাস্তায় মারার উদ্যোগ নেয়, এটা তো কোনো সভ্য সমাজে হতে পারে না।
এ বিষয়ে প্রক্টরের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।