আজ শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ারের সামনে ডা. আরিফ মাহমুদ সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার দুপুরে নয়াপল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারে মাথায় গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি।
গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশনের পর আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য পরিবারের ইচ্ছায় তাকে হাদিকে এভারকেয়ারে নিয়ে যাওয়া হয়।