খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাজ্যের গভীর শোক

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে যুক্তরাজ্য।

আজ মঙ্গলবার ঢাকাস্থ যুক্তরাজ্যের দূতাবাসের এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে এই শোক জানানো হয়েছে।

শোক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে আমরা গভীরভাবে শোকাহত। এই অত্যন্ত দুঃখজনক মুহূর্তে আমরা তার পরিবার, বন্ধু এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

Leave A Reply

Your email address will not be published.