রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত ও আহতদের পরিবারকে বিশেষ আর্থিক অনুদান দেবে সরকার। এ লক্ষ্যে নিহতদের প্রতিটি পরিবারকে ২০ লাখ টাকা এবং আহতদের প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের স্বাক্ষরিত এক পত্রে অর্থ উপদেষ্টার বরাবর এ সুপারিশ করা হয়।
চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পক্ষ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্তের ঘটনায় মর্মান্তিকভাবে আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে আর্থিক সহায়তা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।