বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে ভোরের দিকে সড়ক ও নৌপথে চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
তাপমাত্রা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
শৈত্যপ্রবাহ ও কুয়াশার কারণে বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলে নিম্ন আয়ের মানুষ, শিশু ও বয়স্কদের দুর্ভোগ বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।