রাজধানী ঢাকায় অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি জানায়, এর মধ্যে বনানী থানা ৫ জন, খিলক্ষেত থানা ১০ জন, মিরপুর মডেল থানা ৩ জন, শেরেবাংলা নগর থানা ৮ জন ও যাত্রাবাড়ী থানা পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
আজ রোববার (১১ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানা।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এছাড়া শনিবার খিলক্ষেত থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন মো. আলামিন মোমেন (৩৩), সুমন মিয়া (৩৫), মো. দেলোয়ার হোসেন (৩২), সাইফুল ইসলাম (২২), মো. সাদেক মিয়া (৫২), মো. ইউনুস আলী (৫৬), মো. শাকিল আহম্মেদ (৩৭), মো. সালমান (২১), মো. নাহিদ (২৩) ও মো. রাকিব (২২)।