এদিন সকালে পাকিস্তান ও ভারত হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ট্রফি বহনকারী চার্টার্ড বিমান। ট্রফিটি গ্রহণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। বিমানবন্দর থেকে কড়া পাহারায় ট্রফি নিয়ে যাওয়া হবে হোটেল র্যাডিসন ব্লু’তে।
তবে এবারও পূরণ হচ্ছে না সাধারণ দর্শকদের আশা। বিশ্বকাপের এই ট্রফি উপলক্ষে ২০২২ সালের মতো কনসার্ট বা কোনো প্রদর্শনী হবে না। শুধু কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের নির্দিষ্ট বিজয়ীরাই বিকালে ট্রফি দেখার এবং ছবি তোলার সুযোগ পাবেন।
জানা গেছে, জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন অনুষ্ঠানে থাকতে পারেন। তবে ঘরোয়া লিগের খেলা চলায় নারী বা পুরুষ অন্য ফুটবলারদের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
ফুটবলকে ভালোবেসে যে জাতি নির্ঘুম রাত কাটায়, তাদের জন্য ট্রফির এক ঝলকই অনেক বড় পাওয়া।
বিশ্বকাপ ট্রফির সাথে ছবি তুলতে মানতে হবে যেসব নির্দেশনা: