তিনি বলেন, গণভোটের প্রচারণা শুধু সরকারের কাজ নয়। এটা সবার দায়িত্ব। গণভোট ও ভোট সফল করার মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। আগামী ২২ তারিখের পর প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণার পাশাপাশি গণভোটের প্রচারণাও শুরু করবে।
তিনি আরও বলেন, গণভোটের প্রচারণা জোরদার করতে প্রত্যেক উপদেষ্টা দেশের বিভিন্ন জেলায় সফর করছেন। সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে গণভোট প্রচারণায় সক্রিয় থাকার বিষয়ে তারা সম্মতি জানিয়েছেন বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহন্ত কুমার মহন্ত, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।