বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ এক বছর পর আবারও আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। এই টাউন হল ময়দানে দাঁড়িয়ে আমি কুমিল্লা বিভাগের কথা বলেছিলাম। যখন জবান দিয়েছি, আমরা নির্বাচিত হলে সেটি বাস্তবায়ন করব। দেশের প্রয়োজনে যতই বিভাগ হোক না কেন, কুমিল্লা নামেই বিভাগ হবে।