জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে দেশটা পাকিস্তান হবে: ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় আসলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে পাকিস্তানি মিলিটারিরা এসে বসে থাকবে। দেশটা পাকিস্তান হবে। 

মঙ্গলবার ( ৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিঠামইনের ঢাকী ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফজলুর রহমান বলেন, ইটনাতে পাঁচজন, মিঠামইনে দশজন, অষ্টগ্রামে পাঁচজন। এই ২০ জন মিলিটারি আর জামায়াতের রাজাকার-আলবদররা মিলে এই দেশটাকে আবার পরাধীন করবে। তখন আপনারা রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না।

তিনি বলেন, জামায়াত যদি কোনো কারণে দেশে ক্ষমতায় আসে, তবে এই দেশটা পাকিস্তান হবে। তারা আবার ১৯৭১ সালের মতো পরিস্থিতি তৈরি করবে, দেশটাকে পরাধীন বানাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফজলুর রহমানের স্ত্রী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি উম্মে কুলসুম রেখাসহ বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা। মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.