নিজেকে ভোট দিতে পারছেন না বিএনপির আমীর খসরু ও আবু সুফিয়ান

এবারের  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নিজেকে নিজে ভোট দিতে পারছেন না। হেভিওয়েট এ প্রার্থী পৈতৃক নিবাস কাট্টলীতে ভোটাধিকার প্রয়োগ করবেন।ভোটের দিন সকাল ৮টায় উত্তর কাট্টলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন বলে জানিয়েছেন আমীর খসরুর ব্যক্তিগত সহকারী। এই কেন্দ্রটি চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে।

আমীর খসরু বিএনপির হয়ে লড়ছেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে। তাই আমীর খসরু মাহমুদ চৌধুরীর ভোট পাচ্ছেন দলের সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। আমীর খসরু চৌধুরীর প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী শফিউল আলম ভোট দেবেন দক্ষিণ হালিশহর মুন্সিপাড়া কেন্দ্রে।

চট্টগ্রাম-৯ আসনে (কোতোয়ালী-বাকলিয়া) বিএনপির প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানও নিজেকে নিজে ভোট দিতে পারছেন না।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান ভোট দেবেন চান্দগাঁও আবাসিকের সিডিএ উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে। কেন্দ্রটি চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে। এ হিসেবে তাঁর ভোট পাবেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।জানা গেছে, চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের প্রার্থী ডা. একেএম ফজলুল হক ভোট দেবেন জামালখানের ডা. খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

জামায়াতের চট্টগ্রাম মহানগরের সাবেক আমির ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সাতকানিয়া ছমদরপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী নাজমুল মোস্তফা আমীন ভোট দেবেন লোহাগাড়ার সুখছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ভোট দেবেন সীতাকুণ্ডের ভাটিয়ারীর ভানুবাজার মাদরাসা-ই-মোহাম্মদিয়া আহম্মদিয়া আলিয়া কেন্দ্রে। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ার সিদ্দীক চৌধুরী ভোট দেবেন উত্তর সলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল পৈতৃক বাড়ি সংলগ্ন মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ পুরাতন চান্দগাঁও থানার শরাফাত উল্লাহ পেট্রল পাম্প সংলগ্ন কেন্দ্রে ভোট দেবেন। 

Leave A Reply

Your email address will not be published.