বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রপতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন নবনিযুক্ত মন্ত্রীরা।
মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সমন্বয়ে মোট ৪৯ জন সদস্য থাকছেন। নতুন তালিকায় অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি কয়েকজন নবীন মুখও স্থান পেয়েছেন।
শপথ অনুষ্ঠানে প্রথমেই রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন বাংলাদেশের ১১ তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ পড়ান। এরপর মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি পূর্ণমন্ত্রীদের নাম ঘোষণা করেন।