মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথের পর মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিয়েছেন। এর মধ্য দিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন মন্ত্রিসভায় রয়েছেন মোট ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। তাদের মধ্যে তিনজন টেকনোক্র্যাট হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

একই সঙ্গে মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীকেও শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এরপর মন্ত্রিপরিষদ বিভাগের নিয়োগ ও  দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারির মাধ্যমে ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন সম্পন্ন হলো।সম্পূর্ণ লিস্ট দেখতে এখানে ক্লিক করুন।

Leave A Reply

Your email address will not be published.