মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছেন। শুক্রবার দুপুরে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আশঙ্কাজনক অবস্থায় তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে কেন তিনি এই কাজ করেছেন এ বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে একসঙ্গে ২০টির মতো ঘুমের ট্যাবলেট সেবন করেন মেঘমল্লার বসু। পরে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তাকে উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ইউসিইউ সিট খালি না থাকায় পরবর্তীতে তাকে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে স্থানান্তর করা হয়।

Leave A Reply

Your email address will not be published.