ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

সব ধরনের প্রবেশ ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হবে বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে।শনিবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৬) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, ভিসার মেয়াদ বাড়ানোর পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হবে। এজন্য কোনো ফি দিতে হবে না এবং সংশ্লিষ্ট দপ্তরে সরাসরি উপস্থিত হওয়া বা নতুন করে আবেদন করার প্রয়োজনও হবে না।

তবে ২৮ ফেব্রুয়ারির আগে যেসব প্রবেশ ভিসায় কোনো ধরনের আইনগত জটিলতা বা জরিমানা (ভায়োলেশন) হয়েছে, সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট ভিসাধারীদের আগে নির্ধারিত জরিমানার অর্থ পরিশোধ করতে হবে। এরপর ২৮ ফেব্রুয়ারি থেকে তাদের ক্ষেত্রেও ভিসার মেয়াদ বৃদ্ধি এবং ফি মওকুফের সুবিধা কার্যকর হবে।বিবৃতিতে আরও বলা হয়, কাতারে অবস্থানরত বাসিন্দা ও দর্শনার্থীদের আইনগত অবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Leave A Reply

Your email address will not be published.