আন্তর্জাতিক জলসীমায় ইরানের একটি যুদ্ধজাহাজে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় অভিযুক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি সতর্ক করে বলেছেন, এই পদক্ষেপের জন্য ওয়াশিংটনকে ‘তীব্র অনুতপ্ত হতে হবে’।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আরাঘচি বলেন, ‘ইরানের উপকূল থেকে প্রায় দুই হাজার মাইল দূরে সমুদ্রে যুক্তরাষ্ট্র একটি নৃশংসতা ঘটিয়েছে।’
তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনীর ফ্রিগেট আইআরআইএস ডেনা আন্তর্জাতিক জলসীমায় কোনো পূর্ব সতর্কতা ছাড়াই হামলার শিকার হয়েছে।