মধ্যপ্রাচ্যে একটি বিশেষ দূত পাঠানোর পরিকল্পনা করছে, যাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এবং ইরানের সাথে চলমান সংঘাতের অবসান ঘটাতে মধ্যস্থতা করা যায়। যুদ্ধটি বর্তমানে ষষ্ঠ দিনে প্রবেশ করেছে।
বেইজিং বৃহস্পতিবার ঘোষণা করেছে যে তারা দূত পাঠানোর পরিকল্পনা করছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলে মধ্যপ্রাচ্যে একটি কূটনৈতিক প্রতিনিধি পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন, যার লক্ষ্য হবে সংলাপ সহজ করা এবং উত্তেজনা কমানো।
মধ্যপ্রাচ্যে বিশেষ দূত পাঠানোর এই উদ্যোগ দেখায় যে চীন অঞ্চলটির উত্তেজনা কমাতে এবং সংঘাতের আরও বিস্তার ঠেকাতে কূটনৈতিকভাবে আরও সক্রিয় ভূমিকা নিতে চাইছে।-সূত্র: নিউজ অব বাহরাইন