ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় অংশ নেবে না এবং দেশটিতে সরকার পরিবর্তনের লক্ষ্যে কোনো নির্দিষ্ট পদক্ষেপেও সমর্থন দেবে না জামার্নি।
বৃহস্পতিবার (০৫ মার্চ) বার্লিনে সাংবাদিকদের এ কথা জানান জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল।
জোহান ওয়াডেফুল বলেন, জার্মানি ইরানের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ কামনা করে, তবে এমন পরিবর্তন অবশ্যই ইরানের জনগণের মাধ্যমেই আসতে হবে।
এ সময় তিনি অঞ্চলে ইরানের পাল্টা হামলার নিন্দা জানিয়ে তেহরানকে এসব আক্রমণ বন্ধ করার আহ্বান জানান।-সূত্র: মিডল ইস্ট মনিটর