‘আমরা কী করছি একসাথে’-ভাবনা

জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের একাধিক নাটক উপহার দিয়েছেন। পরে‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন।

পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব রয়েছেন। এবার এই অভিনেত্রী ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র এমপি ও সাবেক বিএনপি নেতা রুমিন ফারহানার সঙ্গে ফ্রেমবন্দী হলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রুমিন ফারহানার সঙ্গে একাধিক ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।

শেয়ার করা ছবিতে দেখা যায়, বেশ খোশ মেজাজে ধরা দিয়েছেন তারা। এদিকে ক্যাপশনে ভাবনা লিখেছেন, ‘আমরা কি করছি একসাথে? অভিনয় নাকি অন‍্যকিছু দেখা হচ্ছে ঈদে নাকিরুমিন ফারহানা আপা।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

এদিকে কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন, ‘অভিনয়টাই কর বইন, অন্য কিচ্ছু করার কাম নাই।’ আরেকজনের কথায়, ‘সবার জন্য ভালোবাসা রইলো।’

Leave A Reply

Your email address will not be published.