নরসিংদী থেকে আসা পর্যটক মোমেন মাহমুদ বলেন, কক্সবাজারের প্রকৃতি আমাকে সবসময় বিমোহিত করে, ঈদ উপভোগ করতে তাই এখানে চলে এলাম। আরও দুই দিন থাকবো। খুবই ভালো লাগছে এখানে এসে।
পর্যটক সমাগমের কারণে প্রাণ ফিরেছে পর্যটন ব্যবসায়। ব্যস্থ সময় কাটাচ্ছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বার্মিজ মার্কেটের শুঁটকির দোকানি মফিজুর রহমান বলেন, রমজানে ব্যবসা বন্ধ ছিল, গত দুই দিনে প্রচুর পর্যটক আসছে। সামনের দিনে তা আরও বাড়বে বলে আশা করি। এখন ব্যবসা ভালো যাবে বলে মনে হচ্ছে। লাভের মুখ দেখবো।
জেলা প্রশাসক আব্দুল মান্নান জানিয়েছেন, পর্যটকরা এই শহরের অতিথি। তাদের নিরাপত্তা নিশ্চিত করাসহ যে কোনো সেবায় জেলা প্রশাসন সহযোগিতা অব্যাহত রাখবে।