নারী শিক্ষায় খালেদা জিয়ার অবদান প্রচারে প্রবাসী আইনজীবী ও সাংবাদিকের সপ্তাহব্যাপী কর্মসূচি

নারী শিক্ষায় বেগম খালেদা জিয়া নানা অবদান জনসাধারণের সামনে তুলে ধরতে সপ্তাহব্যাপী এক ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করেছেন লন্ডন প্রবাসী বাংলাদেশি আইনজীবী, রাজনৈতি বিশ্লেষক সাহিদুর রহমান (সাহিদ) ও সাংবাদিক শাহেদ শফিক। এজন্য প্রাথমিকভাবে রংপুর বিভাগকে বেছে নেয়া হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত এই কর্মসূচি চলবে। পর্যায়ক্রমে লন্ডনসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

কর্মসূচির মধ্যে প্রাথমিকভাবে রংপুর বিভাগের বিভিন্ন স্কুল, মাদরাসা, লাইব্রেরিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিক শাহেদ শফিকের লেখা ‘নারী শিক্ষায় বেগম খালেদা জিয়া: বৈশ্বিক অনুপ্রেরণার মডেল’ বইটি বিতরণ করা হবে। এই বইতে নারী শিক্ষা সম্প্রসারণের ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদানের স্বচিত্র তথ্য তুলে ধরা হয়েছে। ৪ বছরের বেশি সময় ধরে অনুসন্ধান করে বইটি লিখেন তিনি। গত বছরের নভেম্বর মাসে বইটি প্রকাশ করে জিনিয়াস পাবলিকেশন্স।

ব্যতিক্রমী এই উদ্যোগের বিষয়আইনজীবী সাহেদুর রহমান জানান, বেগম খালেদা জিয়া বাংলাদেশের নারী শিক্ষার জন্য অনেক কাজ করেছেন। কিন্তু দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচার হাসিনা সরকার তার অবদানগুলো মুছে ফেলার চেষ্টা করেছে। তরুণ প্রজন্মকে জানতে দেয়া হয়নি। সে জন্যই আমরা এই উদ্যোগটি নিয়েছি।”

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা সাংবাদিক শাহেদ শফিকের এই বইটি আমি পড়েছি। এতে নারী শিক্ষায় তার যে অবদান রয়েছে তার বিস্তারিত উল্লেখ রয়েছে। সে কারণে আমি মনে করি বইটি সাধারণ মানুষের মাছে পৌঁছে দেয়া উচিত। সে জন্যই ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নিয়েছি। আশা করি পর্যায়ক্রমে সারা দেশের মানুষের মধ্যে আমরা বেগম খালেদা জিয়ার এসব অবদান পৌঁছে দিতে পারব।

বইটির বিষয়ে লেখক শাহেদ শফিক জানান, দীর্ঘদিন ধরে তিনি দেশ ও বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, পত্রপত্রিকা ও নিজস্ব সোর্স থেকে তথ্যানুসন্ধান করে বইটি লিখেছেন। বইতে বেগম খালেদা জিয়া নারী শিক্ষা সম্প্রসারণে যেসব উদ্যোগ গ্রহণ করেছিলেন, তা বিশ্বব্যাপী প্রশংসিত হয়ে ছিলো। বিশ্বের বিভিন্ন দেশ বেগম জিয়ার সেসব উদ্যোগকে মডেল হিসেবে তাদের নিজ দেশে বাস্তবায়ন করেছে।

Leave A Reply

Your email address will not be published.