সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে গতকাল (২৮ মার্চ) যুক্তরাষ্ট্র গমন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ রোববার (২৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটল-এর উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ এবং সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এছাড়াও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আইএসপিআর।

Leave A Reply

Your email address will not be published.